২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যা মামলা দায়ের, হয়রানী ও গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে আওয়ামী লীগের স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচী পালন

নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেপ্তার ও পুলিশী হয়রানীর প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগ স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচী পালন করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক ডুলু এবং সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীরর সাহেব বাজার জিরো পয়েন্টে এই কর্মসূচীতে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতা--কর্মীরা অংশগ্রহণ করে।

স্বেচ্ছায় করাবরণ কর্মসূচী শেষে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ১৪ ফেব্র“য়ারি বিকেলে রাজশাহীতে আওয়ামী লীগের শান্তিপূর্ণ মিছিলে বিএনপি ও যুবদলের বোমা হামলা পরবর্তী সংঘর্ষের ঘটনায় ইতোমধ্যে আওয়ামী লীগ ও এর অংঙ্গ সংগঠনের নেতা--কর্মীদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে। বিএনপি নেতৃবৃন্দের নির্দেশে পুলিশ এই মামলায় আওয়ামী লীগ নেতা--কর্মীদের গ্রেপ্তারের নামে বাড়ি বাড়ি তল্লাশী করছে বলে বক্তারা সমাবেশে অভিযোগ করেন।

আওয়ামী লীগের কোন নেতা--কর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকলে, তাদেরকে সমাবেশ থেকে গ্রেপ্তারের জন্য বক্তারা পুলিশের প্রতি আহবান জানায়। ‘এখন গ্রেপ্তার না করে, পরে গ্রেপ্তারের নামে বাড়ি বাড়ি তল্লাশীর মাধ্যমে হয়রানীর চেষ্টা করা হলে, প্রয়োজনে তীব্র গণ আন্দোলনের মাধ্যমে রাজশাহীকে অচল করে দেওয়া হবে’ বলেও সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।

রাজশাহী মহানগর শাখা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ কর্মসূচীকে সমর্থন জানিয়ে নেতা--কর্মীদের নিয়ে কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

এই স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচীতে মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা--কর্মী অংশ নিলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। তবে কর্মসূচী চলাকালে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন ছিল।