২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাসদ সভাপতি ইনুকে দেখা করলেন  ১৪ দলের নেতারা

১৪ দলের কয়েকজন সিনিয়র নেতা বুধবার জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর সাথে তার বাসায় সাক্ষাত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2006, 06:15 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

সাক্ষাতের সময় ১৪ দলের নেতারা বিএনপি’র মহাসচিব মান্নান ভূইয়ার দেওয়া চিঠির বিষয়েও আলোচনা করেন। এসময় তারা  ইনুকে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা ইস্যুতে তাদের গৃহীত সিদ্ধান্তের কথা ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, আ’লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, এমএ গনি, ড. হারুনর রশিদ, জাসদ সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, সাংগঠনিক সভাপতি মইনুদ্দিন খান বাদল এবং নুরুল আম্বিয়া এ সময় উপস্থিত ছিলেন।