দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে একযোগে কাজ করতে খালেদা মনমোহনের অঙ্গীকার পুনর্ব্যক্ত
বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দ্বিপাক্ষিক সমস্যার সমাধানে আন্তরিকতার সাথে একযোগে কাজ করার প্রতিশ্র“তি পুর্নব্যক্ত করেছেন।
এক যেীথ সংবাদ বিজ্ঞপ্তিতে ভারত ও বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্ককে খালেদা জিয়ার এ সফর আরও মজবৃত ও সমৃদ্ধ করবে।
ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে খালেদা জিয়া ২০ মার্চ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে রয়েছেন। সফর শেষে বুধবার রাতে ঢাকায় ফিরে আসার কথা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তরিক পরিবেশে দু দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গঠনমূলক ও সুদুরপ্রসারী দৃষ্টিভঙ্গী নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় যৌথ অর্থনৈতিক কমিশন, যৌথ সীমান্ত কমিটি গঠন, যৌথ নদী কমিশন গঠেনর ব্যপারে ঐকমত্য প্রকাশ করা হয়। এবং এব্যাপারে পরবর্তীতে স্বরাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সফরকালে খালেদা জিয়া ভারতের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, উপরাষ্ট্রপতি শ্রী ভায়রন সিং শেখাওয়াত, ইউপিএ’র চেয়ারপার্সন সোনিয়া গান্ধির সাথে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর এ সফরে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এদুটি হচ্ছে সংশোধিত বাণিজ্য চুক্তি এবং অবৈধ অনুপ্রবেশ রোধে পারস্পরিক সহযোগিতা চুক্তি।
