২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ২৩ মার্চ ছাত্রদলের খুলনা বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সভা উদ্বোধন করবেন তারেক জিয়া

বাগেরহাটে বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদলের খুলনা বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হচ্ছে। খান জাহান আলী কলেজ মাঠে সকাল ৯টায় সভা উদ্বোধন করবেন বিএনপি’র সিনিয়র যুগ্ম--মহাসচিব তারেক জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 06:27 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলাম। এ ছাড়া খুলনার মেয়র শেখ তৈয়েবুর রহমানসহ খুলনা অঞ্চলের বিএনপি দলীয় মন্ত্রী ও এমপিবৃন্দ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ সভায় উপস্থিত থাকবেন।

ছাত্রদলের খুলনা বিভাগের ১২টি ইউনিট থেকে ৩ হাজার ২৬২ জন প্রতিনিধি এতে অংশ নেবেন। বাগেরহাটে ছাত্রদলের বিভাগীয় পর্যায়ের এটিই প্রথম সভা।

প্রতিনিধি সভায় বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা, ঝিনেদা, কুষ্টিয়া ও মেহেরপুর জেলা, খুলনা সিটি কর্পোরেশন এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়--এই ১২টি ইউনিটের জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন বলে সভার সমন্বয়কারী এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ--সভাপতি জয়ন্ত কুমার কুণ্ডু জানান।

সভা উপলক্ষে তারেক জিয়ার আগমনের পথ বাগেরহাট--মাওয়া সড়কের মোল্লাহাট থেকে বাগেরহাট পর্যন্ত প্রায় ৪৫ কি.মি রাস্তায় ৩০টিরও বেশি তোরণ ও দেয়াল লিখন করা হয়েছে।