২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ সচিবের বিরুদ্ধে হাইকোর্টের আদালত অবমাননা রুল জারি

হাইকোর্টের আদেশ অমান্য করার অভিযোগে অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মঙ্গলবার হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 05:58 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

পশুসম্পদ বিভাগের অধীনে ‘পশুসম্পদ উন্নয়ন প্রকল্প’র ৮১৫ জন কর্মচারীর পক্ষে সায়দুর রহমানের দায়েরকৃত মামলার শুনানি শেষে, বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি ফজলে কবীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ সিদ্দিকুল ইসলাম চৌধুরীকে আগামী ৪ এপ্রিল সশরীরে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে হাজির হয়ে, কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তার কারণ ব্যাখ্যার জন্যও নির্দেশ দেন।

পশুসম্পদ উন্নয়ন প্রকল্পের ৮১৫ কর্মচারী ২০০৫ সালের ২৭ আগস্ট হাইকোর্টে দুটি রিট দায়ের করলে, অর্থসচিবসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২০০৩ সালের ২২ নভেম্বর থেকে আবেদনকারীদের বকেয়া সকল পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

আদেশ বাস্তবায়ন করা হয়েছে কি হয়নি তা তিন মাসের মধ্যে হাইকোর্টকে জানানোর জন্যও হাইকোর্টের বেঞ্চ অর্থ সচিবকে নির্দেশ দেন।

কিন্তু ২১ মার্চ ২০০৬ পর্যন্ত এই আদেশ বাস্তবায়িত না হওয়ায়, হাইকোর্টে অবমাননা মামলা দায়ের করা হয়।

অ্যাড. সালাউদ্দিন দোলন অ্যাড. মনসুরুল হক সাফির সহযোগিতা নিয়ে আদালতে আবেদনকারীর পক্ষে মামলাটি পরিচালনা করেন।