সাংবাদিক নাজেহালের ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য এবং দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার সাখাওয়াত হোসেনকে সরকারের কয়েকটি গোয়েন্দা দল কর্তৃক নাজেহালের খবরে ডিআরইউ সভাপতি এম শফিকুল করিম ও সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ বলেন, ইনকিলাবে প্রকাশিত একটি প্রতিবেদনের তথ্য সূত্র জানার জন্যে চাপ দেওয়া এবং পরবর্তীতে ওই তথ্য সূত্র প্রকাশ না করায় সরকারের কয়েকটি গোয়েন্দা দল সাখাওয়াত হোসেনকে নানা ভাবে ভয় ভীতি দেখানো হচ্ছে।
এক বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, এই ধরনের অনভিপ্রেত ঘটনার পূনরাবৃত্তি যাতে না ঘটে এব্যাপারে সংশ্লিষ্টদের সংযত আচরণ করতে ডিআরইউ নেতৃবৃন্দ আহ্বান জানান।
