২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ ওবায়দুর রহমান অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ফরিদপুর--২ আসনের সাংসদ কেএম ওবায়দুর রহমান ডায়াবেটিস ও উচ্চরক্তচাপের কারণে অসুস্থ অবস্থায় সোমবার ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 09:20 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

জেলা বিএনপি সূত্রে জানা যায়, সাংসদ ওবায়দুর রহমান রোববার রাতে ঢাকা থেকে তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় আসেন। ওই রাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সোমবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি ডা. এনামুল করিম এবং ডা. মোস্তাফিজুর রহমান শামীমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

ডা. মোস্তাফিজুর রহমান শামীম জানান, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ায় তিনি অসুস্থ হড়ে পড়েছিলেন। তবে এখন তিনি সংকটমুক্ত।