২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সফর দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বের একটি প্রমাণ: ভারত

ভারতীয় সরকার সোমবার জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভারত সফর দু’দেশ যে দ্বিপাক্ষিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ, তার গুরুত্বের বিষয়টি প্রমাণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 08:30 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়, ভারত সরকার বাংলাদেশের সাথে যে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে, সেক্ষেত্রে দু’ দেশের উচ্চ পর্যায়ের সরকারি কর্তৃপক্ষের জড়িত থাকার অব্যাহত কৌশলের প্রেক্ষাপটে খালেদা জিয়ার এ সফরকে দেখা হচ্ছে।  

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুপ্রতীম প্রতিবেশী এবং দু’ দেশ যে সম্পর্কে আবদ্ধ, এ সফর তার গুরুত্ব প্রমাণ করছে।

বিবৃতিতে বলা হয়, সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে বাংলাদেশ সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে বৈঠক করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠককালে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে বিবৃতিতে জানানো হয়।