হাসানুল হক ইনুর চোখের কর্নিয়া গুরুতর ক্ষতিগ্রস্থ, দীর্ঘ মেয়াদী চিকিৎসা প্রয়োজন
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর চোখের কর্নিয়া গুরুতরভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে সোমবার তার চিকিৎসকরা জানিয়েছেন।
বাংলাদেশ চক্ষু হাসপাতালের ডা. সৈয়দ তৌহিদ হোসেন বলেন, ১৪ দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচীতে পুলিশের লাঠির আঘাতে তার মাথার পিছনের অংশ থেতলে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ ঘটে। তার ফলে তার চোখের কর্নিয়ার ক্ষতি হয়।
তিনি আরো বলেন, কর্নিয়ার এ ক্ষত সারাতে তার দীর্ঘ মেয়াদী চিকিৎসা প্রয়োজন।
