বাংলাদেশে পিস কোরের কার্যক্রম বাতিলে মার্কিন সিদ্ধান্ত ‘অসৎ পরামর্শ’ প্রসূত: সরকার
বাংলাদেশে পিস কোরের কার্যক্রম বাতিলে মার্কিন সিদ্ধান্তকে সরকার অসৎ পরামর্শ প্রসূত হিসেবে দেখছে।
পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন বিডিনিউজকে বলেন, ‘আমরা এটা শুনে আশ্চর্য হয়েছি। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে আর আমরা দারিদ্র বিমোচনে সম্ভাব্য সকল কিছুই করছি। এ ধরণের সিদ্ধান্ত অপ্রত্যাশিত এবং অসৎ পরামর্শ প্রসূত।
জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর শীর্ষ সাত নেতা ধরা পড়ার পর সাম্প্রতিক চিত্রে বাংলাদেশে পিস কোরের স্বেচ্ছাসেবীদের ওপর হামলা হতে পারে ওয়াশিংটন ডিসি থেকে পিস কোর বাংলাদেশে তাদের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করে।
এ পর্যন্ত কোনো বিদেশী নাগরিক সন্ত্রাসীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়নি এবং সরকার বিদেশী নাগরিকদের জন্যে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে।
তিনি বলেন, জঙ্গিদের গ্রেপ্তার এবং বিভিন্ন ইতিবাচক দিক থাকা সত্ত্বেও সরকার এ ধরণের সিদ্ধান্তের কোনো কারণ খুুঁজে পায়নি।
