২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা বৃহষ্পতিবার আমেরিকা যাচ্ছেন

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কানের চিকিৎসার জন্যে বৃহস্পতিবার আমেরিকা যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 04:08 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

ব্রিটিশ এয়ারওয়েজ’র একটি ফ্লাইটযোগে সকাল সাড়ে ৮টায় তিনি ঢাকা ত্যাগ করবেন।

শেখ হাসিনার একজন ব্যক্তিগত কর্মকর্তা বিডিনিউজকে বলেন, কানের  চিকিৎসার জন্যে আমেরিকা সফর শেষে আগামী ২৬ মার্চ তিনি লন্ডন যাবেন। ২৭ অথবা ২৮ মার্চ তিনি ঢাকা ফিরতে পারেন।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ্ এমপি ও কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক আব্দুস সোবহান গোলাপ শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে আমেরিকা যাবেন।

গত বছরের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিডিনউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় শব্দজনিত কারণে শেখ হাসিনার কান মারাত্মকভাবে আহত হয়। এরপর থেকে আমেরিকায় তার কানের চিকিৎসা চলছে।