২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ধর্ষণ মামলার আসামীর মুক্তি নিয়ে বিএনপি -- জামায়াত মুখোমুখি

ধর্ষণ মামলায় কারাবন্দী জলঢাকা পৌরসভা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল কবীর চৌধুরীর মুক্তির প্রশ্নে নীলফামারীতে বিএনপি ও জামায়াত এখন মুখোমুখি।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 07:01 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

কবীর চৌধুরীর মুক্তির দাবিতে বিএনপি সমর্থকরা রোববার নীলফামারী জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। জলঢাকা থেকে

 ট্রাকে করে কবীর সমর্থকরা শহরে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের ট্রাক থেকে নামিয়ে দেয়।  পরে মিছিলকারীরা শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে।

অপর দিকে সর্বদলীয় সন্ত্রাস প্রতিরোধ কমিটি’র ব্যানারে শনিবার রাতে এবং রোববার দুপুরে আসামী কবীর চৌধুরীর ফাঁসির দাবিতে জামায়াতে ইসলামী জলঢাকায় মিছিল সমাবেশ করে। কমিটির আহ্বায়ক জামায়াত নেতা প্রভাষক সেলিমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে স্থানীয়  নেতারা বক্তব্য রাখেন।

গত বছর ৩১ জুলাই রাতের চাঞ্চল্যকর একটি ধর্ষণ মামলায় নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত ২ অক্টোবর কবীর চৌধুরীর জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।