২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা বুধবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কানের চিকিৎসার জন্যে বুধবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2006, 09:29 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

২০০৫ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলার পর থেকেই শেখ হাসিনা কানের সমস্যায় ভুগছেন।

অ্যামিরেটস এয়ারলাইন্সযোগে তিনি বুধবার লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। ১৬ মার্চ তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌঁছাবেন।

যুক্তরাষ্ট্রে চিকিৎসা গ্রহণ শেষে শেখ হাসিনা ২৬ মার্চ আবার লন্ডন যাবেন। সেখান থেকে ২৯ মার্চ দেশে ফিরবেন বলে জানা গেছে।