২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর সোনাইমুড়ি পৌর নির্বাচনে বিএনপি প্রার্থী নির্বাচিত

নোয়াখালীর নবগঠিত সোনাইমুড়ি পৌরসভার প্রথম নির্বাচনে বিএনপি প্রার্থী মোতাহার হোসেন মানিক নির্বাচিত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2006, 09:07 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

সোমবার অনুষ্ঠিত নির্বাচনে মোতাহার হোসেন মানিক তিন হাজার ৭৯৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেলাল উদ্দিন টুটুল তিন হাজার ৪০০ ভোট পেয়েছেন।

নির্বাচিত প্রার্থী মোতাহার হোসেন মানিক যুবদল সভাপতি ও বাণিজ্য উপদেষ্টা বরকত উল্লাহ বুলু সমর্থিত। অপরদিকে হেলাল উদ্দিন টুটুল স্থানীয় সাংসদ এমএ হাসেম সমর্থিত।

নির্বাচনে কোথাও কোনো সহিংসতার ঘটনার খবর পাওয়া যায়নি।