২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগের ডাকে সোমবার দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে

আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের ডাকে সোমবার সকাল থেকে দেশব্যাপী অর্ধদিবস (সকাল ৬টা থেকে দুপুর ২টা) হরতাল পালিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2006, 10:31 AM

Updated : 26 Apr 2022, 03:29 PM

ঢাকা জেলার যুবলীগ নেতা হাজী মাসুদুর রাহমান ইমাম আলীকে সাভারে ক্রসফায়ারে হত্যার প্রতিবাদে এই হরতাল আহবান করা হয়েছে। াওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো এই হরতালের সমর্থন দিয়েছে।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, রাসেল স্কোয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ই হরতালের সমর্থনে যুবলীগ কর্মীরা সোমবার সকালে মিছিল বের করে।

রাস্তাঘাটে যানবাহন তুলনামুলকভাবে কম চলতে দেখা গেছে। তবে যথারীতি রিক্সা চলাচল করছে। াজধানীর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস না ছাড়ার কারণে রাজধানীর সাথে দেশের অন্যান্য জায়গার যোগাযোগ বন্ধ রয়েছে।