২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনামসজিদ স্থল বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার

হয়রানি বন্ধের প্রতিশ্রুতিতে সোনামসজিদ স্থল বন্দরে রোববার থেকে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচী প্রত্যাহার করে নিয়েছে আমদানিকারক ও সিএ্যান্ডএফ এজেন্টরা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2006, 06:53 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

সোনামসজিদ স্থল বন্দরে শুক্রবার সকালে বিভাগীয় টাস্কফোর্সের সাথে আন্দোলনকারীদের সফল আলোচনার পর, ধর্মঘট কর্মসূচী প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

এর আগে সোনামসজিদ স্থল বন্দর দিয়ে আমদানিকৃত পণ্য পরিবহনের সময় বিভিন্ন সংস্থা কর্তৃক হয়রানির অভিযোগে ১২ মার্চ থেকে আমদানি ও রপ্তানি কারক গ্রুপ ও সিএ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের ধর্মঘট আহবান করে।

সিএ্যান্ডএফ এজেন্টদের অভিযোগ, ২০০৩ সালের ১৩ মে রাজশাহীতে আঞ্চলিক টাস্কফোর্সের সভায় আমদানিকৃত পণ্য পরিবহনের জন্যে একটি নীতিমালা অনুসরণের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু সম্প্রতি বিডিআর সদস্যরা ওই নীতিমালা অনুসরণ না করেই বেশ কয়েকটি অমদানিকৃত পণ্যবাহী ট্রাক আটক করায় আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সোনামসজিদ স্থল বন্দরে শুক্রবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার ও বিভাগীয় টাস্কফোর্সের চেয়ারম্যান মসলেহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে টাস্কফোর্সের অন্য সদস্যরাসহ আন্দোলনকারী সংগঠনগুলোর  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে আমদানিকৃত পণ্য পরিবহনে অযথা কোন হয়রানি করা হবে না বলে বিভাগীয় কমিশনারের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়।