নির্বাচন কমিশনসহ সারা দেশে ১২ মার্চ নির্বাচন কার্যালয় ঘেরাও: চট্টগ্রামের মহাসমাবেশে হাসিনার ঘোষণা
১৪ দল ১২ মার্চ ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয় প্রতি জেলায় নির্বাচন কার্যালয় ঘেরাও করবে।
চট্টগ্রামে ১৪ দলের মহাসমাবেশে জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন।
নগরীর আউটার স্টেডিয়ামে আয়োজিত মহাসমাবেশের জনসমুদ্রে শেখ হাসিনা বলেন, বিএনপি--জামায়াত জোট সরকার যে ভোটার তালিকা করছে, সেখানে তারা আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের বাদ দিচ্ছে। সরকার ভোটার তালিকা নিয়ে নতুন খেলা শুরু করেছে।
তিনি বলেন, সরকার যেন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করতে না পারে, যেনো তারা ভোটাধিকার থেকে জনগণকে বঞ্চিত করতে না পারে, সে জন্যে১২ মার্চের কর্মসূচি পালন করা হবে।
শেখ হাসিনা ওই কর্মসূচির সমর্থনে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
