২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় শুরু হয়েছে দু’ দিনব্যাপী এশিয়া মধ্যপ্রাচ্য সংলাপ

এশিয়া মধ্যপ্রাচ্য সংলাপের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক ওয়ার্কিং গ্রুপের দু’ দিনব্যাপী প্রথম বৈঠক মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মঙ্গলবার থেকে শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 07:58 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

ঢাকাস্থ কূটনৈতিক সূত্র জানায়, দুই অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে মালয়েশিয়া ও সৌদি আরব এ বৈঠকের আয়োজন করেছে।

বাংলাদেশ পররাষ্ট্র অ্যাকাডেমির অধ্যক্ষ জামিল মজিদ বাংলাদেশের পক্ষে এ বৈঠকে অংশ নিচ্ছেন।

কূটনৈতিক সূত্র জানায়, দু’ দিনব্যাপী এশিয়া ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা উন্নয়ন, আন্তর্জাতিক সন্ত্রাস দমনে সহযোগিতা জোরদার জ্বালানি নিরাপত্তার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।

সংলাপে বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মোট ৯৭ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।

অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, উজবেকিস্তান, ভিয়েতনাম, আফগানিস্তান, আলজেরিয়া, বাহরাইন, মিশর, ইরাক, জর্দান, কাজাখস্তান, কুয়েত, কিরগিজ, লেবানন, ওমান, ফিলিস্তিন, সোদি আরব, সিরিয়া, তাজাখস্তান, তিউনিশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন।