২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি শিক্ষক সমিতি নির্বাচনে উপাচার্য সমর্থক প্যানেল বিজয়ী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে উপাচার্য সমর্থক প্যানেল জয়লাভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 07:53 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

নির্বাচনে মোট ১৫ টি পদের মধ্যে উপাচার্য সমর্থক সম্মিলিত প্যানেল ১২ টি এবং উপাচার্য বিরোধী শিক্ষক-ঐক্য প্যানেল ৩ টি পদে জয়লাভ করে।

বিশ্ববিদ্যালয় ক্লাবে মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়ে একটানা দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

উপাচার্য সমর্থক সম্মিলিত প্যানেলের নির্বাচিত কর্মকর্তারা হচ্ছেন-অধ্যাপক অজিত কুমার মজুমদার (সভাপতি), অধ্যাপক সৈয়দ মুহাম্মদ কামরুল আহসান (সহ-সভাপতি), অধ্যাপক মাহাবুব কবির (সম্পাদক), অধ্যাপক নুরুল হক (কোষাধক্ষ), মোঃ আবুল কালাম আজাদ (যুগ্ম সম্পাদক) এবং নির্বাহী সদস্য পদে যথাক্রমে অধ্যাপক আমিন মোহাম্মদ আলী, অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, অধ্যাপক হাসিনা মতিন, আহমেদ রেজা, ফারুক আহমেদ, মোহাম্মদ কামরুল আহসান ও ড. সোমা মুমতাজ।

উপাচার্য বিরোধী শিক্ষক-ঐক্য প্যানেলের পক্ষে নির্বাহী সদস্য পদে জয়লাভ করেন অধ্যাপক আবুল খায়ের, অধ্যাপক আবু সাঈদ খান ও ড. মো. মনিরুজ্জামান।