২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর চমক: ঘোড়াশাল সেতুর নাম পরিবর্তন করে ময়েজউদ্দীন সেতু করার আকষ্মিক ঘোষণা

প্রধানমন্ত্রী খালেদা জিয়া শীতলক্ষ্যা নদীর ওপর ঘোড়াশাল সেতু নামে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক মহাসড়কের সংযোগ সেতুটি উদ্বোধনের এক ঘন্টা পর বাঘেরপাড়া জনসভায় এর নাম রাখেন শহীদ ময়েজউদ্দীন সেতু।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2006, 08:56 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

প্রধানমন্ত্রীর এই ঘোষণার সাথে সাথে হাজারো জনতা করতালি দিয়ে স্বাগত জানায়।

প্রধানমন্ত্রী অনেকটা আকস্মিকভাবে এ ঘোষণা দেন। বক্তৃতার মাঝে তিনি বলেন, একটু আগে উদ্বোধন করা ঘোড়াশাল সেতুর নাম শহীদ ময়েজউদ্দীন সেতু রাখা হল। এখন থেকে সকল কাগজপত্রে সেতুটির নাম শহীদ ময়েজউদ্দীন সেতু হিসেবে পরিচিতি পাবে।

২০০১ সালের ৯ জুন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতলক্ষ্যার পশ্চিম পাড়ে কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দীন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বর্তমান সরকার ক্ষমতায় এসে সেতুটির নাম পরিবর্তন করে।

প্রসঙ্গতঃ আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ মো. ময়েজউদ্দীন ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শহীদ হন।