শেরপুর বার সমিতির নির্বাচন মঙ্গলবার
শেরপুর বার সমিতির নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে।
এই নির্বাচনে দুই প্যানেলে ১৬টি পদের জন্য ৩২ জন প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে সভাপতি পদে দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট ইমাম হোসেন ঠাণ্ডু প্রার্থী হয়েছেন।
অপরদিকে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলে সভাপতি পদে এ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত উল্লাহ তারা প্রার্থী হয়েছেন।
এবারের নির্বাচনে ১৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে।
