সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শনিবার আব্দুল মান্নানের ওপেন হার্ট সার্জারি
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শনিবার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের ওপেন হার্ট সার্জারি হবে।
আব্দুল মান্নানকে বৃহস্পতিবার রাতে এয়ার অ্যাম্বুল্যান্সযোগে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।
ঢাকায় শুক্রবার প্রাপ্ত তথ্য অনুযায়ী বিস্তারিত পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা মান্নানের দেহে ওপেন হার্ট সার্জারি করার সিদ্ধান্ত নেন।
বুকের ব্যাথার কারণে মান্নানকে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।
তার আশু রোগমুক্তি কামনা করে প্রার্থনা করতে তিনি দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন।
এদিকে শুক্রবার তার নিজ জেলা বগুড়ার মসজিদগুলোতে তার আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
