২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিএম কলেজে সরকারপন্থি শিক্ষকের নেতৃত্বে ছাত্রলীগের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০

বরিশালে সরকারি ব্রজমোহন বিশ্ববিদ্যালয় (বিএম) কলেজ ক্যাম্পাসে শুক্রবার সকালে বিএনপিপন্থি একজন শিক্ষকের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা হামলা চালিয়ে ১০ ছাত্রলীগ নেতাকর্মীকে আহত করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2006, 04:26 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কলেজের প্রবেশদ্বারে ছাত্রলীগ নেতাকর্মীরা পরীক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করার সময় দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আফতাব উদ্দীনের নের্তৃত্বে ছাত্রদল বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক চয়ন এবং মঞ্জুসহ প্রায় ৩০/৩৫জন ছাত্রদল নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়।

ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রদলের হামলা প্রতিরোধ করতে গেলে কলেজের মেইন গেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

ছাত্রদলের হামলায় ছাত্রলীগ বিএম কলেজ শাখার আহ্বায়ক কাজী আতাহারী শুভ, যুগ্ম আহ্বায়ক শুভ সেন, মঈন তুষার, নাহিদ সেরনিয়াবাতসহ ১০ জন নেতাকর্মী আহত হয়।

এ ঘটনায় প্রায় আধঘন্টা শহরের সাথে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের যান চলাচল বন্ধ থাকে।