২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যূৎ মন্ত্রী ও জ্বালানি উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে সিপিবি

সেচকাজে ব্যবহৃত ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহামুদ এবং জ্বালানি উপদেষ্টা মাহামুদুর রহমানের পদত্যাগ দাবি করেছে বাংলাদের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2006, 09:45 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

সিপিবির এক বৈঠকে বৃহস্পতিবার বলা হয়, যখন নিজেদের ব্যর্থতার কারণে তাদের পদত্যাগ করা উচিত ছিল, তখন ডিজেল সংকট মিডিয়ার তৈরী বলে উল্লেখ করে তারা জাতির সাথে প্রতারনা করেছে এবং একের পর এক দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করে যাচ্ছে।

ডিজেল, সার ও বিদ্যুতের দাবিতে ২৮ ফেব্রুয়ারি আরইবি কার্যালয় ঘেরাও এবং ২রা মার্চের অনশন কর্মসূচী সফল করার জন্যও তারা জনগণের প্রতি আহবান জানান।

দলীয় সভাপতি মঞ্জুরুল আহসান খানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম।