২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের মাধ্যমে দেশে অর্থপূর্ণ পরিবর্তন আনতে হবে: গণফোরাম

ক্ষমতাসীন চারদলীয় জোট সরকারের বিরুদ্ধে সম্মিলিত আন্দোলনের মাধ্যমে দেশে অর্থপূর্ণ পরিবর্তন আনতে বৃহস্পতিবার গণফোরাম নেতৃবৃন্দ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

রাজধানীর খিলগাঁওয়ে এক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে গণফোরাম মহাসচিব সাইফুদ্দিন আহমেদ মানিক বলেন, বর্তমান সরকার অহঙ্কার নামের বড় ধরনের এক রোগে ভুগছে। আর জাতি বোমা হামলা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুত, পানি এবং সারের সংকটে ভুগছে। কিন্তু সরকার জনগণের কাছ থেকে প্রকৃত পরিস্থিতি লুকিয়ে রাখার চেষ্টা করছে।

তিনি বলেন, সরকার বোমা হামলাকারীদের আশ্রয় দিচ্ছে। জোট সরকারের মধ্যেই বোমা হামলাকারী রয়েছে এবং তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।

সভায় অন্যান্যের মধ্যে সাইদুর রহমান সাঈদ, শফিকুল ইসলাম বাবুল, জুলেখা হক মৃধা, শেখ ইসমাইল আলী, ফরিদা ইয়াসমিন, রওশন ইয়াজদানি ও মোঃ সুমন বক্তৃতা করেন।