আ.লীগ নেতা আব্দুল মান্নানকে চিকিৎসার জন্যে সিঙ্গাপুর নেয়া হচ্ছে
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানকে উন্নত চিকিৎসার জন্যে সিঙ্গাপুর নেয়া হচ্ছে।
তার পারিবারিক সূত্র বিডিনিউজকে জানায়, বৃহস্পতিবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর পাঠানো হবে। সেখানকার মাউন্ট এলিজাবেথ ন্যাশনাল হাসপাতালের এয়ার অ্যাম্বুলেন্সটি মধ্যরাতে ঢাকায় পৌঁছার কথা। স্ত্রী, পরিবার সদস্য এবং দলীয় নেতারা তার সঙ্গে সিঙ্গাপুর যাওয়ার কথা।
আব্দুল মান্নান বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছেন।
এদিকে তার আশু রোগ মুক্তি কামনায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
