২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি ৭ টি বিলে সম্মতি দিয়েছেন

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ জাতীয় সংসদের চলতি ২০তম অধিবেশনে সাতটি বিলে সম্মতি দিয়েছেন বলে জাতীয় সংসদ বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2006, 06:49 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

বিলগুলো হল: দেওয়ানী আইন (সংশোধনী) বিল ২০০৫, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট (সংশোধনী) বিল ২০০৬, আদালত সংস্কার বাস্তবায়ন (সম্পূরক কোড) বিল ২০০৬, বেসরকারি নিরাপত্তা সেবা বিল ২০০৫, এসিড নিয়ন্ত্রণ (সংশোধনী) বিল ২০০৬, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার (সংশোধনী) বিল ২০০৬, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (চাকরির নিয়ম ও শর্ত) (সংশোধনী) বিল ২০০৫।