২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরে আসছে নেদারল্যান্ডের সংসদীয় প্রতিনিধিদল

নেদারল্যান্ডের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি ২৬ ফেব্রুয়ারি পাঁচদিনের বাংলাদেশ সফরে আসছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2006, 06:02 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

প্রতিনিধিদলটি জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, অর্থ ও পানি সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি এবং সুশীল সমাজ, ব্যবসায়ী সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবে।

এছাড়াও প্রতিনিধিদলটি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে নেদারল্যান্ডের অর্থায়নে পরিচালিত পানি, স্বাস্থ্য ও শিক্ষা কর্মসূচিগুলোর মাঠ পরিদর্শনে যাবে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেদারল্যান্ডের এ প্রতিনিধিদলে হেন ডে হ্যান, ক্যাথলিন ফেরিয়ার, নির্মলা র‌্যামবোকাস, থিয়ে ফিয়েরেন্স, ভ্যারিনা জন এ তেন, জল্ট স্যাবো, থিও ভ্যান টুর অন্তর্ভুক্ত থাকবেন।