২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসসিবিএ কার্যকরী পরিষদের নির্বাচন ২৯-৩০ মার্চ

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) ১৪ সদস্যের কার্যকরী পরিষদের নির্বাচন ২৯-৩০ মার্চ অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

এসসিবিএ- এর সংবিধান অনুযায়ী সাধারণ সম্পাদক এম ইনায়েতুর রহিম দু একদিনের মধ্যে নির্বাচন কমিশনারের নাম এবং বার্ষিক নির্বাচনের সময়সূচি ঘোষণা করবেন।

বুধবার এসসিবিএ সভাপতি মাহবুবে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এসসিবিএ-এর কার্যকরী পরিষদের এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এসসিবিএ’র কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় কার্যকরী পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।

এসসিবিএ সূত্র জানায়, সুপ্রিম কোর্টের ১৬০০ তালিকাভুক্ত আইনজীবী দুদিনের নির্বাচনে ভোট দেবেন।