২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেট দলকে শেখ হাসিনার অভিনন্দন

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে শ্রীলংকাকে পরজিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 07:14 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত ম্যাচ শেষে কৃতিত্বপূর্ণ বিজয়ের জন্যে বাংলাদেশ দলের অধিনায়ক হাবিবুল বাসার সুমনকে টেলিফোন করে তিনি অভিনন্দন জানান। দলের সকল খেলোয়াড় কোচ ও কর্মকর্তাদের প্রতি অভিনন্দন ও শুভকামনা জানান বিরোধী দলীয় নেতা।

বাংলাদেশ দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ শ্রীলংকাকে চার উইকেটে পরাজিত করে।