২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফজলুল করিম চৌধুরীর মৃত্যুতে শেখ হাসিনার শোক

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ চৌধুরীর পিতা বিশিষ্ট সমাজসেবক এবং চকোরিয়ার হাড়ভাং ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 06:15 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

বুধবার এক শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার সদস্যদের গভীর সমবেদনা প্রকাশ করেন।

ফজলুল করিম চৌধুরী বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য ও গুণগ্রাহী রেখে গেছেন।