২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আ.লীগ- বিএনপি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সিরাজগঞ্জ শহরে বুধবার সকালে আওয়ামী লীগ- বিএনপি সংঘর্ষে পুলিশসহ উভয় দলের কমপক্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 01:52 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

জেলার কাজীপুরে মঙ্গলবার আ.লীগ- বিএনপি সংঘর্ষের জের ধরে বুধবার সিরাজগঞ্জ শহরে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ১১টার দিকে বিএনপি’র একটি মিছিল প্রেসক্লাবের সামনে আসলে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা মিছিলটি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

এক পর্যায়ে গোটা শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রেসক্লাব মোড়, ইলিয়ট ব্রিজ রোড, ভিক্টোরিয়া কোয়ার্টার, মুজিব সড়ক, বাহিরগোলাসহ বেশ কয়েকটি স্থানে এসব সংঘর্ষ চলে। সংঘর্ষে ১০/১২ জন পুলিশসহ উভয় দলের কমপক্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। এসময় শহরের বিভিন্ন স্থানে ১০/১২টি দোকান ভাংচুর হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।

দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।