ফেনীর ছাগলনাইয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সন্ত্রাসীদের গুলিতে নিহত
ফেনীর ছাগলনাইয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদককে সোমবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।
নিহত বিএনপি নেতার নাম মোরশেদুল হাই মুন্না (৩৫)।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ত্রাসীরা কলেজ রোড এলাকায় রাত ১০ টার দিকে একটি মাইক্রো বাসে করে এসে মোরশেদুল হাই মুন্নাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে চলে যায়। স্থানীয়রা মুন্নাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কি কারণে এবং কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
