মঙ্গলবার ঢাকা আসছেন ক্রাউলি
মার্কিন কংগ্রেসম্যান ও কংগ্রেসে বাংলাদেশী ককাসের কো-চেয়ার জোসেফ এফ ক্রাউলি মঙ্গলবার তিনদিনের অনানুষ্ঠানিক সফরে বাংলাদেশ আসছেন।
সফরকালে ক্রাউলি মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকেশ্বরী মন্দির ও বকশিবাজারের আহমদীয়া কমপ্লেক্স পরিদর্শণ করবেন। এছাড়া আর্চবিশপ পলিনাস কস্টার সাথেও দেখা করবেন।
প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও পররাষ্ট্র মন্ত্রীর সাথে বুধবার তার দেখা করার কথা রয়েছে।
তার এই সফর সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান সোমবার সাংবাদিকদের বলেন, আমরা মার্কিন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে গুরুত্ব ও মূল্য দিয়ে থাকি।
তিনি বলেন, আমরা তার সাথে হংকং বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মার্কিন বাজারে শুল্ক ও কোটামুক্ত প্রবেশিধারের বিষয়ে আলোচনা করব।
সফরকালে ক্রাউলি মঙ্গলবার বিজিএমইএ নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন।
