সুপ্রিমকোর্টে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংক্রান্ত আবেদনের শুনানি ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি
সুপ্রিম কোর্ট রোববার ভোটার তালিকা সম্পর্কিত হইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আপিলকৃত মামলার শুনানি ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছে।
আপিল বিভাগের বিচারক বিচারপতি এমএম রুহুল আমিনের অসুস্থতার কারণে আদালতে উপস্থিত না থাকায় এই স্থগিতাদেশ দেয়া হয়।
প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাসছির হোসেন, বিচারপতি মোঃ রুহুল আমিন, বিচারপতি ফজলুল করিম, বিচারপতি তোফাজ্জল ইসলাম এবং বিচারপতি আমিরুল কবির চৌধুরী এই পাঁচ জন বিচারপতির সমন্বয়ে আপিল বিভাগের একটি বেঞ্চের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের ছয় জন বিচারকের পূণাঙ্গ বেঞ্চে আবেদনের শুনানির জন্য তারিখ ধার্য করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজের দায়েরকৃত মূল আপিলের সাথে সম্পূরক আপিলের ভিত্তিতে গত ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ ১৯ ফেব্রুয়ারি আবদনের শুনানির তারিখ ধার্য করেন। এই দিন আপিল বিভাগের ছয়জন বিচারকের একটি পূর্ণাঙ্গ বেঞ্চে প্রধান বিচারপতির নেতৃত্বে শুনানি অনুষ্ঠিত হবার কথা ছিল।
গত ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রনয়নের ক্ষেত্রে উচ্চ আদালতের রায়ের তিন দফা নির্দেশকে চ্যানেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করে। উচ্চ আদালতের নির্দেশগুলোর মধ্যে ছিল ২০০০ সালের প্রণীত ভোটার তালিকা অনুযায়ী নতুন ভোটার তালিকা তৈরি করা, বর্তমানে আঠারো বছর বা তার বেশি বয়সীদের তালিকাভূক্ত করা এবং মৃত ও পাগল ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। উচ্চ আদালত নির্বাচন কমিশনকে নতুন ভোটার তালিকা গণমাধ্যমগুলোকে প্রকাশেরও নির্দেশ দেয়।
নির্বাচন কমিশন সম্পূরক আবেদনটির মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছে পূর্ববর্তী আবেদনের শুনানি স্থগিতের প্রার্থনা জানায়।
এই স্থগিতাদেশের সময় নির্বাচন কমিশনের পক্ষের কৌশুলী এ্যাডভোকেট টিএইচ খান ও খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ রিট আবেদনকারীর পক্ষে ডঃ কামাল হোসেন, ব্যারিস্টার এম আমিরুল ইসলাম এবং ব্যারিস্টার রোকনউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
