আব্দুল মান্নানের শয্যাপাশে শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শুক্রবার নগরীর ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানকে দেখতে যান।
তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্যে বিদেশ পাঠানোর ব্যাপারেও কথা বলেন।
এসময় আওয়ামী লীগ নেতা মৃণাল কান্তি দাস, নুরুল আমিন রুহুল, নির্মল গোস্বামী তার সঙ্গে ছিলেন।
বৃহস্পতিবার হার্ট অ্যাটাক হলে আব্দুল মান্নানকে ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
