২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ নেতা গোলাপ মিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রবীণ আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও দলের কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ইসলাম খান গোলাপ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

শুক্রবার এক শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবার সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান এমপি অপর এক বিবৃতিতে গোলাপ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

প্রবীন এই আওয়ামী লীগ নেতা বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।