সিরাজগঞ্জে একই স্থানে আওয়ামী লীগ-বিএনপি’র সভাকে কেন্দ্র করে ১৪৪ ধারা
সিরাজগঞ্জ জেলার তাড়াশে একই সময়ে একই স্থানে বিরোধী আওয়ামী লীগ ও ক্ষমতাসীন বিএনপি সভা আহবান করায় প্রশাসন আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের তাড়াশে উপজেলার নাদৌ সৈয়দপুর হাট মাঠে শুক্রবার বিকেল ৩টায় স্থানীয় আওয়ামী লীগ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে গত দুই দিন যাবৎ মাইকিং করে।
অপরদিকে স্থানীয় বিএনপি একই স্থানে একই সময়ে সভা আহবান করায় উপজেলা প্রশাসন একই স্থানে দুই দলের সভাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছেন।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
