চট্টগ্রামে ১৪ দলের মহাসমাবেশ সফল করতে ব্যাপক প্রচারাভিযান
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল তাদের ১ মার্চের বিভাগীয় মহাসমাবেশে বিপুল সংখ্যক লোক সমাগম করতে ব্যাপক প্রচারাভিযান শুরু করেছে।
প্রচারাভিযানের অংশ হিসেবে ১৮ ফেব্রুয়ারি নগরীর রিমা কমিউনিটি সেন্টারে ১৪ দলীয় বিরোধী জোট একটি প্রতিনিধি সভার আয়োজন করেছে।
মহাসমাবেশ সফল করার কৌশল গ্রহণে ওই সভায় ১৪ দলের সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি ১৫টি জেলা শাখার প্রতিনিধিগণও অংশ নেবেন বলে দলীয় সূত্র জানায়।
সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা মহাসমাবেশে সভাপতিত্ব করবেন।
ক্ষমতাসীন বিএনপি ২ ফেব্রুয়ারি চট্টগ্রামে মহাসমাবেশ করে।
