২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে সাংবাদিকদের বিরুদ্ধে সরকারি এমপি’র ক্ষোভ

বৃহস্পতিবার জাতীয় সংসদে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগার করেছেন সরকার দলীয় এক সাংসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

প্রশ্নোত্তর পর্বে বিএনপির সাংসদ ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী নুরুল হুদা বলেন, দেশে এখন হলুদ সাংবাদিকতাই বেশি হচ্ছে। তাই সংবাদপত্রের স্বাধীনতা নিয়েও প্রশ্ন উঠেছে। তাই সংবাদ মাধ্যমের ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকা দরকার।

তিনি বলেন, আমাদের দেশের গণতান্ত্রিক অধিকার কোন মতেই পশ্চিমা ধাঁচের মতো হওয়া উচিৎ নয়। এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে তথ্যমন্ত্রী শামসুল ইসলাম বলেন, সাংবাদিকরা আতœনিয়ন্ত্রণ আরোপ করেই সংবাদ পরিবশেন করবেন বলে আমি আশা করি।