২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে পিন্টুর ভাষণের প্রতিবাদে হাজি সেলিমের বিবৃতি

বঙ্গবন্ধু শেখ মুজিবের দুই ছেলে শেখ কামাল ও শেখ জামাল সম্পর্কে মঙ্গলবার ঢাকা ৮ আসনের সংসদ সদস্য নাসিরুদ্দিন আহমেদ পিন্টু সংসদে কটুক্তি করায় ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 06:20 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

ব্যংকক থেকে পাঁঠানো এক বিবৃতিতে হাজী সেলিম নাসিরুদ্দিন পিন্টুকে একজন রাষ্ট্র স্বীকৃত সন্ত্রাসী বলে অভিহিত করেন। সেই সাথে বঙ্গবন্ধুর দুই পুত্রের সততার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জানান, স্বাধীনতা পরবর্তীকালে তারা কোন রকম অসৎ ও চাঁদাবাজি কাজের সাথে জড়িত ছিলেন না। তিনি বিবৃতিতে আরো উল্লেখ করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে শেখ কামাল ও শেখ জামালের চরিত্র নিয়ে কুৎসা রটনা করা হচ্ছে যার সবই মিথ্যা।