২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের বিজয়

বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বৃহস্পতিবার আওয়ামী লীগ ও তার সমমনা দল সমর্থিত প্যানেল বিএনপি সমর্থিত প্যানেলকে বিপুল ব্যবধানে পরাজিত করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 04:25 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

এর আগেও ঝালকাঠি, পটুয়াখালী ও পিরোজপুর জেলা বার কাউন্সিল নির্বাচনেও আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের কাছে বিএনপি সমর্থিত প্যানেল পরাজিত হয়েছে।

আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে অ্যাড. তালুকদার মোহাম্মদ ইউনুস ও মজিবর রহমান যথাক্রমে বরিশাল জেলা বার কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। অ্যাড. তালুকদার মোহাম্মদ ইউনুস ৩১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্যানেলের কামরুল আহসান শাহীন পেয়েছেন ২১৪ ভোট। অপরদিকে মজিবুর রহমান ২৯৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্যানেলের শহিদ হোসেন পেয়েছেন ২২৮ ভোট।

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমিতির ১১ টি পদের মধ্যে ৯ টিতেই বিজয়ী হয়েছে। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাংগঠনিক সম্পাদক ও একটি সদস্য পদে জয়ী হয়েছে।

এবারের বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ৬০১ জন ভোটারের মধ্যে ৫৩৪ জন ভোটার ভোট প্রদান করে।