২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপনি ওই চেয়ারের যোগ্য নন: ডেপুটি স্পিকারকে হুদা

যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বুধবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে কোন প্রশ্নের উত্তর দিতে অ¯ী^কার করায় সংসদ হতবাক হয়ে পড়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 10:37 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

“আপনি এ পদটির যোগ্য নন, আপনি সিনিয়র মন্ত্রীদের ফ্লোর দেননি আপনি যতদিন এ ধরনের আচরণ করবেন ততদিন আমি সংসদে কোন প্রশ্নের জবাব দেবো না”, স্পিকার মন্ত্রীকে সরকার দলীয় সাংসদ বেগম তাসমিন রানার একটি মনোযোগ আকর্ষণী নোটিশের জবাব দিতে বললে তিনি এ কথা বলেন।

হুদা বলেন, তিনি আগেও বেশ কয়েকবার ফ্লোর পাওয়ার চেষ্টা করেন কিন্তু স্পিকার তা প্রত্যাখ্যান করেন, যদিও একজন কার্যবিধির ৩০০ ধারা অনুয়ায়ি একজন মন্ত্রী যে কোন সময়ই বক্তব্য রাখতে পারেন।

সংসদের এ পরিস্থিতিতে ট্রেজারি বেঞ্চ অস্বস্তি অনুভব করছিল। মন্ত্রীর এ ধরনের আচরণকে বিরোধী দলীয় সাংসদরা বিধি লংঘন বলে অভিযোগ করেন। পরে ডেপুটি স্পিকার মন্ত্রীর ওই বক্তব্য এক্সপাঞ্চ করে দেন।

২০ মিনিট পর ট্রেজারি বেঞ্চের সিনিয়র সাংসদদের অনুরোধে নাজমুল হুদা দৃষিট আকর্ষনী নোটিশের জবাব দেন।