২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে সংঘর্ষে আহত ৮০, গ্রেপ্তার ৫০

আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকা বুধবারের সকাল-সন্ধ্যা হরতালের সময় পুলিশ ও বিরোধী জোটের সমর্থকদের সংঘর্ষে অন্তত ৮০ জন বিরোধী জোট কর্মী আহত হয়েছে। এছাড়া পুলিশ দেশের বিভিন্ন স্থান থেকে মহিলাসহ বিরোধী জোটের কমপক্ষে ৫০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 08:38 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

তবে পুলিশ জানিয়েছে, মহিলাসহ বিরোধী জোটের ৩৫ জন হরতাল-সমর্থককে আটক করা হয়েছে।

কয়েকটি স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হরতাল সমর্থকদের লাঠিপেটা করেছে। বিপরীতে হরতাল সমর্থকরাও পুলিশের ওপর ইট-পাটকেল ছোঁড়ে এবং সরকারবিরোধী শ্লোগান দেয়।

সার, জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ এবং তত্ত্ব¡াবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশনের সংস্কারের দাবিতে বিরোধী ১৪ দল এ হরতাল আহবান করে।

প্রধান নির্বাচন কমিশনারসহ নবনিযুক্ত ও বিতকির্ত দুই নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রহসনের নির্বাচনের নিন্দা জানিয়েও এ হরতাল ডাকা হয় বলে বিরোধী জোটের পক্ষ থেকে উল্লেখ করা হয়।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার সকাল ৬টায় এই হরতাল শুরু হয়।

বরিশাল, সাতক্ষীরা, রাজবাড়ীকে বুধবারের হরতালের আওতামুক্ত রাখা হয়। বরিশাল বার কাউন্সিলের নির্বাচন ও অপর দু’টি জেলায় ওরশের কারণে এ ব্যবস্থা নেয়া হয়।

আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা হরতাল সফল করায় জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

কোনো ধরনের উস্কানি ছাড়াই হরতাল সমর্থকদের ওপর হামলা ও তাদের গ্রেপ্তার করায় শেখ হাসিনা আইন প্রয়োগকারী সংস্থা ও ক্ষমতাসীন জোট সরকারের নিন্দা করেছেন।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, রাসেল স্কয়ার, পল্টন মোড়, মিরপুর, মহাখালী, মোহাম্মদপুর, পুরাতন ঢাকার বিভিন্ন অংশসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।

১৪ দলের সমর্থকরা বুধবার সকালে হরতালের সমর্থনে মিছিল বের করছে। হরতাল সফল করতে রাজধানীর মিরপুর, পল্টন মোড়, বিজয় নগর, মতিঝিল, স্টেডিয়াম এলাকা, মহাখালী, যাত্রাবাড়িসহ বিভিন্ন পয়েন্টে হরতাল-সমর্থক পিকেটাররা অবস্থান নেয়।

রাসেল স্কয়ার, পল্টন মোড়, মিরপুর, মহাখালী, যাত্রাবাড়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং স্টেডিয়াম এলাকায় পুলিশ হরতাল সমর্থকদের লাঠি পেটা শুরু করলে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যদর্শীরা জানায়, মিরপুরে বুধবার সকাল ৯টার দিকে আওয়ামী লীগ নেতা কামাল মজুমদারের নেতৃত্বে একটি মিছিলে পুলিশ বাধা দিলে এবং হরতাল সমর্থকদের লাঠিচার্জ করতে শুরু করলে সেখানে পুলিশ ও পিকেটারদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়।

রাসেল স্কয়ারে বুধবার দুপুরে হরতাল-সমর্থকদের পিকেটিংয়ে পুলিশ বাধা দেয় এবং তাদের লাঠিচার্জ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ মোড়ে বিরোধী দলের ছাত্র সংগঠনগুলোর জোট ছাত্র সংগ্রাম পরিষদ হরতালের সমর্থনে সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ প্রথমে তাদের বাধা দেয়। পুলিশের বাধা সত্ত্বেও তারা সমাবেশ করতে চাইলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আব্দুল আলিম, হেমায়েতউদ্দিন খান হিমুসহ পাঁচজন আহত হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রলীগ হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিল থেকে সরকার ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে শ্লোগান দেওয়া হয়। এক পর্যায়ে পুলিশ মিছিলে বাধা দেয় এবং পরবর্তীতে ক্যাম্পাস রণেেত্র পরিণত হয়।

বিরোধীদলের সমর্থকরা খালেদা জিয়া ও চার দলীয় জোটের সরকারে বিরুদ্ধে শ্লোগান দেয়। দাবি অনুযায়ী সংস্কার না হলে কোনো নির্বাচন নয় বলে তারা শ্লোগানে উল্লেখ করে।

১৪ দলের শীর্ষ নেতারা পল্টন মোড়ে সমবেত হয়ে হরতাল সমর্থকদের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন।

পল্টনের কাছে জিরো পয়েন্টে হরতালের সমর্থনে এক মিছিল শুরু করতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ১৪ দলীয় জোটের সমন্বয়ক আবদুল জলিল বলেন, তেল, সারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে জনসাধারণের দুভোর্গ চরমে পৌঁছেছে।

তিনি তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন আইন সংস্কারের দাবি করে বলেন, এই সরকার জনগণের চাহিদা মেটাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাই তারা দেশ পরিচালনার বৈধতা হারিয়েছে।

সকাল-সন্ধ্যা হরতাল সফল করায় আব্দুল জলিল, জাতীয় সমাজতান্ত্রিক দল সভাপতি হাসানুল হক ইনু সহ বিরোধী জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এক বিবৃতিতে দেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।

হরতালে রাস্তাঘাটে যানবাহন তুলনামুলকভাবে বেশ কম চলাচল করতে দেখা গেছে। তবে রিকশা যথারীতি চলাচল করেছে। দেশের বিভিন্ন স্থানে বুধবার দূরপাল্লার বাস রাজধানীর বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি এবং কোনো বাস রাজধানীতে পৌঁছায়নি।

বিডিনিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি জানায়, জেলার কাজীপুর উপজেলায় ক্ষমতাসীন বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছে।

বিডিনিউজ-এর রাজশাহী ও নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, জেলায় পুলিশের সাথে হরতাল সমর্থকদের সংঘর্ষের ঘটনায় বিরোধী জোটের কমপক্ষে ১৫ জন কর্মী আহত হয়েছে।

বান্দরবান, কক্সবাজার, টাঙ্গাইল, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দায় পুলিশের সাথে হরতাল সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিরোধী জোটের ৫ ফেব্রুয়ারির পল্টন ময়দানের সমাবেশ থেকে এই হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়।

পুলিশ জানায়, অনাকাক্সিত পরিস্থিতি এড়াতে রাজধানীর বিভিন্ন স্থানে আট হাজার পুলিশ, বিডিআর এবং দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে দেশের বিভিন্ন এলাকায় বিরোধী জোটের হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। কোথাও থেকে বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

অবশ্য বিডিনিউজ-এর গাইবান্ধা সংবাদদাতা জানিয়েছেন, জেলার সাঘাটা উপজেলার বোনাপাড়ার সড়কে হরতাল-সমর্থকদের অবরোধ সৃষ্টি করাকে কেন্দ্র করে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের লাঠিচার্জে কমপে ২০জন হরতাল সমর্থক আহত হয়।

হরতাল সমর্থকদের ইট-পাটকেল নিেেপ পুলিশের এসআই আমিরুল ইসলাম ও আনিছুর রহমানসহ পাঁচ পুলিশ আহত হয়েছে।

এ সময় বিুব্ধ হরতালসমর্থকরা পুলিশের ব্যবহৃত ভ্যানটি ভাংচুর করে।

পুলিশ ১৪ দলের আমজাদ হোসেন, খোকন, অজয় কুমার, সম্ভু কুমার ও রিপনকে গ্রেপ্তার করেছে।