২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়াদিল্লির উদ্দেশ্যে বদরুদ্দোজা চৌধুরীর ঢাকা ত্যাগ

যক্ষ্মা ও ফুসফুসের রোগের ওপর দু’ইদিনের আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করতে বিকল্প ধারা বাংলাদেশের (বিডিবি) চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বুধবার বিকেলে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 06:45 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

ইন্টারন্যাশনাল ইউনিয়ন এগেইনস্ট টিউবারকিউলোসিস অ্যান্ড লাঞ্জ ডিজিজ আয়োজিত দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল (সিয়ার) সম্মেলনে তিনি বক্তব্য রাখবেন।

দু’দিনব্যাপী সম্মেলনটি নয়াদিল্লির অশোক হোটেলে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

১৮ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।