চাঁপাই নবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের আগেই বিদ্যুত চাই: সংসদে বিএনপি এমপি
বিএনপির সাংসদ সৈয়দ মঞ্জুর হোসেন চাঁপাই নবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাও হওয়ার আগেই সেখানে বিদ্যুত সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তিনি সংসদ বৈঠকে বুধবার জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ নোটিশে বিদ্যুত প্রতিমন্ত্রীর কাছে এই দাবি জানান।
মঞ্জুর হোসেন বলেন, কৃষি সমৃদ্ধ আঞ্চল চাঁপাই নবাবগঞ্জে প্রতিদিন ৬০ মেগাওয়াট বিদ্যুত প্রয়োজন। কিন্তু মাত্র ১৫ দশমিক ২৫ মেগাওয়াট বিদ্যুত সরবরাহ হওয়ায় সেখানে কৃষি তথা সেচ কাজ মারাতœকভাবে ব্যহত হচ্ছে।
তিনি বলেন, এরই মধ্যে শিবগঞ্জে বিদ্যুতের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন কৃষক নিহত হয়েছেন। একই দাবিতে সম্মিলিতভাবে ডিসি অফিস ঘেরাও হবে বলে খবর পাওয়া যাচ্ছে।
তিনি আরো বলেন, ওই রকম অঘটন ঘটার আগেই অগ্রাধিকার ভিত্তিতে জেলায় বিদ্যুত সরবরাহ নিশ্চিত করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। অন্যথায় যে কোনো অঘটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে।
