২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার, ডিজেল, বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে খাদ্য উৎপাদনে বিপর্যয় নেমে আসবে

কৃষক ও ফার্ম শ্রমিক নেতারা মঙ্গলবার সতর্ক করে দিয়ে বলেছেন, খুব শিগগিরই যদি সার, ডিজেল এবং বিদ্যুৎ সমাস্যার সমাধান না হয় তাহলে দেশ মারাত্মক খাদ্য সমস্যার সম্মুখীন হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 08:19 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

রাজধানীতে এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ কৃষক সমিতি এবং বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি নেতারা এই সতর্কতাবানী উচ্চারণ করেন।

ক্ষেতমজুর সমিতির সভাপতি শামসুজ্জামান সেলিম সাংবাদিক সম্মেলনে বিবৃতি পড়ে শোনান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোরশেদ আলী, এসএমএ সবুর, নুরুর রহমান সেলিম, সাজ্জাদ জাহিদ চন্দন এবং অনিরুদ্ধ দাস অঞ্জন।

তারা ঘোষণা দেয় সংগঠনটি ১৯ ফেব্রুয়ারি দেশের সকল জেলা ও উপজেলা সদরে বিক্ষোভ মিছিল-সমাবেশ এবং ডিসি ও ইউএনও অফিস ঘেরাও করে স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করা হবে।