২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ছাত্রলীদের দু’গ্রুপে সংঘর্ষ: আহত ২০

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মঙ্গলবার এক সংঘর্ষে কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 06:01 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

হরতালের পক্ষে বিক্ষোভ সমাবেশ শেষে ফেরার পথে দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এ সংঘর্ষ বাধে।

শিবালয় থানা ছাত্রলীগের কমিটি নিয়ে জেলা ছাত্রলীগের দু’ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও তাদের মধ্যে দু দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. হাসেম আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ এ ঘটনায় দু’ জনকে গ্রেফতার করেছে।