২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুনিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ছাত্র নেতা রাউফুন বসুনিয়ার ২১তম মৃত্যুবার্ষিকী সোমবার পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 08:21 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

বিভিন্ন সংগঠন এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসুনিয়া স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাহাউদ্দিন নাসিম তার সংগঠনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণে নেতৃত্ব দেন।

বসুনিয়া ১৯৮৪ সালে তৎকালীন ক্ষমতাসীন জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্র সমাজ কর্মীদের হাতে নিহত হন।