২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে অভ্যন্তরীণ কোন্দলে ৫ ছাত্রদল কর্মী আহত

অভ্যন্তরীণ কোন্দলে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঁচজন ছাত্রদল কর্মী আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 07:33 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

আহতরা হলো- আশরাফ, মনির, খায়রুল, রাজিব এবং রাজন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাত্র।

এদের মধ্যে আশরাফ এবং মনিরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, পাঁচ থেকে ১০জন ছাত্রদল নেতা-কর্মী তাদের ওপর কলা ভবনের সামনে হামলা চালায়। সংগঠনের জিয়া হল শাখার সিনিয়র সহসভাপতি মুসতাক, মিন্টো এবং কামাল হামলাকারী দলের নেতৃত্ব দেয়।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ছাত্রদলের জিয়া হল শাখা এবং চারুকলা শাখার মধ্যে পিকনিক নিয়ে ইতোপূর্বে সংঘটিত সংঘাতের জের ধরে এ সংঘর্ষ ঘটে।